চন্দ্রকোনারোড এর ডুকিতে সরকারী দামে ধান কেনা শুরু
দি নিউজ লায়ন ; রাজ্যের চাষীদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান ক্রয় করা শুরু করল রাজ্য সরকার। ইতিমধ্যেইপশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে শুরু হয়েছে ন্যায্যমূল্যে ধান ক্রয় করা। শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড এর ডুকি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শুরু হলো ন্যায্য মূল্যে ধান ক্রয় করা কেন্দ্র।
জানা গিয়েছে সরকারি নির্ধারিত ১৮৬৮ টাকা মূল্যে ধান ক্রয় করা চলছে শুক্রবার দিন থেকে ।আরো জানা গিয়েছে গড়বেতা তিন ব্লক মার্কেটিং সোসাইটির সহযোগিতায় চলছে ন্যায্য মূল্যে ধান ক্রয় করা।শুক্রবার এই ক্যাম্পে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ এর সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, তৃণমূলএর জেলা কমিটির সহ-সভাপতি নিমাই রতন ব্যানার্জি,গড়বেতা তিন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মা ধখ্য জ্ঞানাঞ্জন মন্ডল, গড়বেতা তিন ব্লকএর তৃণমূলের সভাপতি রাজীব ঘোষ, রাইসমিলের কর্ণধার মনোজিৎ মাল,শশাঙ্ক মাল সহ একাধিক ব্যক্তি বর্গ।
এইদিন বক্তব্য রাখতে গিয়ে জেলাপরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা বলেন যেভাবে মুখ্যমন্ত্রী বাংলায় উন্নয়ন করে আসছে তাতে সারাদেশের সঙ্গে তাল মিলিয়ে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে এই রাজ্য,পাশাপাশি রাজ্যের সমস্ত চাষিরা যাতে তাদের ফসল ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে তার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।

Post a Comment